2019-10-14

হামিংবার্ড


✳️#হামিংবার্ড

🐦পাখিদের মধ্যে সবচেয়ে ছোট হলেও বিশেষ ক্ষমতার দিক দিয়ে কিন্তু হামিংবার্ড পিছিয়ে নেই। প্রতি সেকেন্ডে এরা ১৫ থেকে ৮০ বার এর মত পাখা নাড়তে পারে।

✳️আর এর ফলে এরা বাতাসে ভেসে থাকতে পারে ঠিক হেলিকপ্টার 🚁এর মত। আরেকটি বিশেষ ক্ষমতা হলো এরা পিছন দিকে উড়তে পারে, যেটি আর কোন পাখি পারে না।
#Janaojana

রাফালেসিয়া আরনোন্ডি

✳️রাফালেসিয়া আরনোন্ডি

রাফালেসিয়া’ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফুল ।এক একটি ফুলের আকার প্রায় তিন ফুট পর্যন্ত বড় হয় । এটি প্রধানত ‘সুমাত্রা’র বনে পাওয়া যায় ।তবে ফুলটির গন্ধ খুবই অপ্রীতিকর ও বাজে ।
#Janaojana

পান্ডা পিঁপড়া

✳️পান্ডা পিঁপড়া
এটি আসলে কোনো পিঁপড়া নয় । এটি এক ধরনের বোলতা যার দেহ সাদা-কালো এবং যার গোল কালো চোখ রয়েছে। এদেরকে ভেল্ভেট পিঁপড়া ও বলা হয়
#Janaojana

2019-10-13

গোবরে পোকা

✳️গোবরে পোকা

আকার অনুযায়ী গুবরে পোকা (বিটল) হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পোকা। একটা রাইনোসোরাস গুবরে পোকা তার নিজের ‌ওজনের চেয়ে প্রায় ৮৫০ গুন বেশী ওজন বইতে পারে ।
#Janaojana

মান্দারিন ফিশ

✳️মান্দারিন ফিসঃ

অত্যন্ত সুন্দর মান্দারিন ফিস ড্রাগনেট পরিবারের অন্তর্ভুক্ত একটি সামুদ্রিক প্রাণী। মান্দারিন ফিস বা মান্দারিন ড্রাগনেট অত্যন্ত সুন্দর উজ্জ্বল বর্ণের একটি ছোট মাছ। এটি মাত্র ৪ ইঞ্চি পরিমাণ লম্বা হয়। এই মাছের দেহে কিছু আলোক বিচ্ছুরণ-কারী পদার্থ আছে যা একে আরও রহস্যজনক সুন্দর করে তুলে।
#Janaojana

বাওবাব গাছ

✴️বাওবাব গাছ

‘বাওবাব’ আজব এক গাছ ।এগুলোর গোড়া হয় প্রকান্ড ড্রামের মত গোল আর মোটাও । ‘লাউ’ এর মতো দেখতে বাওবাব গাছের ফল খুব মজাদার যা বানরদের খুব প্রিয় খাবার ।এটি সবচেয়ে বেশি দেখা যায় আফ্রিকায় । বাওবাব গাছের কান্ড দেখতে অনেকটা বোতলের মত হওয়াতে একে ‘বোতল গাছ’ নামেও ডাকা হয় ।এর পানি ধারণ ক্ষমতা প্রায় ১ লাখ লিটার।
#Janaojana

পাফার ফিশ

✳️পাফার ফিশ
পাফার ফিশ পৃথিবীর ২য় মারাত্মক বিষাক্ত ভার্টিব্রেট প্রাণী।পাফফারফিশের মারাত্মক চরিত্রের জন্য দায়ী টক্সিনকে বলা হয় টেট্রোডোটক্সিন ।এরা দেহের মধ্যে পানি ঢুকিয়ে দেহকে বেলুনের মতো ফুলিয়ে ফেলতে পারে বলেই এদের "বেলুন মাছ" নামে আখ্যায়িত করা হয়।বেলুন মাছ নিশাচর শিকারি। শামুক, সামুদ্রিক আর্চিন, কাঁকড়াই ইত্যাদি জলজ প্রাণীই এদের খাবার।

Featured post

বিবিধ

✳️বিবিধ ১.বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়? = চট্টগ্রামকে। ২. ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়? =সিলেটকে। ৩.১২ আউলিয়ার দেশ বলা হয়? = চট্টগ্রামকে।...

Popular post